Thursday, June 25, 2026

লেডিস স্পেশালে উঠতে পারবেন পুরুষরাও! সোমবার থেকে মিলবে সুবিধা

Date:

Share post:

যাত্রী সংখ্যার অনুপাতের ভিত্তিতে প্রতিটি লোকাল ট্রেনে (local train) বাড়ানো হয়েছে লেডিস কামরা। আর তাতেই টানা বিক্ষোভের মুখে শিয়ালদহ শাখার ট্রেনগুলি। এবার সাধারণ যাত্রীদের কথা ভেবে লেডিস স্পেশাল (ladies special) ট্রেনে পুরুষদের ওঠার নতুন নিয়ম জারি করল রেল। যার সুবিধা সোমবার থেকেই পাবেন পুরুষ যাত্রীরা।

রেলের নির্দেশ অনুসারে, যে কোনও লেডিস স্পেশাল-এর মাঝের তিনটি কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। এই তিন কামরায় উঠলে দিতে হবে না কোনও জরিমানা। ফলে ব্যস্ত সময়ে লোকাল ট্রেনে (local train) সাধারণ কামরায় যাতায়াতের চাপ খানিকটা কমলো পুরুষ যাত্রীদেরও।

সম্প্রতি সব লোকাল ট্রেনে লেডিস কামরা (ladies compartment) বাড়িয়ে তিনটি করা হয়েছে। ট্রেনের দুদিকে দেড়খানা করে কামরা বরাদ্দ মহিলাদের জন্য। ফলে ১২ কামরার ট্রেনে ৯টি কামরা সাধারণ যাত্রীদের জন্য থাকছে। এবার লেডিস স্পেশাল (ladies special) ট্রেনে ঠিক উল্টো নিয়ম। ৯টি কামরায় উঠতে পারবেন মহিলারা এবং তিনটিতে পুরুষদের প্রবেশাধিকার থাকছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...