Friday, May 15, 2026

ভ্যাপসা গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি, উত্তরে বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে যে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছিল তা আপাতত অতীত। আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department)পূর্বাভাস মতোই রবিবার রাত থেকেই ফিরেছে অস্বস্তিকর গরম। সোমের সকালেও হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। যত সময় গড়াবে ততই গরম বাড়বে। উত্তরবঙ্গে অবশ্য আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৈশাখী দুর্যোগকে পিছনে ফেলে এই মুহূর্তে লম্বা ইনিংস খেলতে তৈরি গরম। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পশ্চিমে জেলায় তাপমাত্রা পারদ চড়তে পারে চল্লিশ ডিগ্রি পর্যন্ত। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে।উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম কমার কোনও লক্ষ্মণ নেই।উত্তরবঙ্গের সব জেলায় সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...