Saturday, April 25, 2026

শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র একটি মাইলস্টোন, ১৫ হাজার কর্মসংস্থান হবে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র একটি মাইলস্টোন। এতে ১৫ হাজার কর্মসংস্থান হবে। সোমবার, শালবনিতে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, ১৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করে জিন্দাল গোষ্ঠী ১৬০০মেগা ওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে, তাতে এই ল্যান্ডমার্ক প্রকল্পে ২৩ টি জেলার মানুষ এতে উপকৃত হবেন। পূর্ব ভারতে এরকম প্রজেক্ট আগে কখনও হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী। ইকো ফ্রেন্ডলি প্রজেক্টে ১৫ হাজার মানুষের কাজ হবে।

কমপিটিটিভ বিডিংয়ের মাধ্যমে জেএসডব্লু (JSW) এই প্রোজেক্টের বরাত পেয়েছে। এছাড়া ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুরে সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী জানান বিদ্যুতের চাহিদা বাড়ছে। সাগরদিঘি থেকে শুরু করে দুর্গাপুর, বক্রেশ্বর থেকে শুরু করে সাঁওতালডি প্রচুর মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই বিপুল চাহিদা মেটাতে সাহায্য করবে।

এর পাশাপাশি শালবনিতে (Salbani) জিন্দাল গোষ্ঠীর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। হবে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। শিল্প স্থাপনের জন্য জিন্দাল গোষ্ঠীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী দেব, জুন মালিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া-সহ অন্যান্যরা।

Related articles

H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

ফেল আমেরিকায় প্রবল সমস্যার সম্মুখীন হতে চলেছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা। কারণ তাঁরা নাকি আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। ৩৬...

প্রথম দফার ভোটে তৃণমূলের চতুর্মুখী লাভ, দাবি কুণালের; বাংলার দেখানো পথেই দেশে পরিবর্তন, আশাবাদী ললিতেশ

বাংলার প্রথম দফা নির্বাচনে রেকর্ড ভোটদানের হার নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। এত সংখ্যায় ভোট পড়ায় আখেরে চতুর্মুখী...

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South...

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ কমিশনের!

রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা (2nd Phase of West Bengal Assembly Election election) ভোটের চার দিন আগে নির্বাচন কমিশনের...