Thursday, June 25, 2026

কেরালায় অনিশ্চিত লুনা, স্বস্তিতে মোহনবাগান

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান(MBSG)। তার আগে খানিকটা হলেও স্বস্তি সবুজ-মেরুণ ব্রিগেড। মোহনবাগানের বিরুদ্ধে নামতে পারবেন না কেরালার আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই শোনা যাচ্ছে মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে নাকি এই উরুগুয়ের ফুটবলারের নামার সম্ভাবনা নেই। এমনটা হলে যে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই তাদের ফ্রন্টলাইন খানিকটা হলেও দুর্বল হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কয়েকদিন আগে আইএসএলে দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান(MBSG)। সুপার কাপে অবশ্য সিনিয়র দলের বেশিরভাগ ফুটবলারদেরই বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ব্রিগেডের ওপরই ভরসা রাখছে মোহনবাগান। তবে দীপক টাংরি, সুহেল ভাটরা থাকছেন সুপার কাপের মঞ্চে। তাদের ওপর ভরসা করেই ছক কষছেন বাস্তব রায়। সেইসঙ্গে চোট পেয়েছেন আদ্রিয়ান লুনা(Adrian Luna)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে তাতেই মাঠে নামতে পারবেন না এই উরুগুয়ের ফুটবলার।

গত মঙ্গলবারই প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান। সেখানে ৫-১ গোলে জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই পারফরম্যান্সটা যে দলের সকলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মোলিনা নয়, এই প্রতিযোগিতায় বাস্তব রায়(Bastab Roy) এবং ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই মাঠে নামবে সবুজ-মেরুন শিবির। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। গতবার এই সুপার কাপে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। এবার সেই খরা কাটিয়ে তরুণদের হাত ধরে চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...