Friday, May 15, 2026

সল্টলেকের জিসি ব্লকে ডাকাতি, দেড় কোটি লুট করে চম্পট দুষ্কৃতীদের!

Date:

Share post:

সল্টলেকের জিসি ব্লকে (robbery in GC Block, Saltlake) বুধবার মধ্যরাতে বেপরোয়া ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই ব্লকের ১৮৪ নম্বর বাড়ির মালিকের একটি অফিস রয়েছে নীচের তলায়। বুধবার রাতে পাঁচজনের দুষ্কৃতী দল সেই অফিসের তালা ভেঙে ঢুকে দেড় কোটি টাকা লুট করে পালায়। পুলিশের টহলদারি ভ্যানের নজরে গোটা বিষয়টি আসতেই তাঁরা ওই ডাকাত দলের পিছু নেন। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে সল্টলেক দক্ষিণ থানার পুলিশ (Saltlake South) ।

যে অফিসে ডাকাতি হয়েছে তার মালিক বিদেশে থাকেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত। বুধবার রাতে নম্বর বিহীন স্কুটি এবং বাইকে করে ৫ জনকে যেতে দেখেই পুলিশের প্রাথমিক সন্দেহ হয়। যদি এখনও পর্যন্ত ডাকাতির ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...