Sunday, March 15, 2026

মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

Date:

Share post:

আইডব্লুএলে(IWL) মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গল(Eastbengal) ক্লাবকে ৫০ লক্ষ টারা উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে মশাল সিনেমার উদ্বোধনের অনুষ্ঠানে এসে ইস্টবেঙ্গলের সভাপতি ও শীর্ষকর্তা দেবব্রত সরকারের হাতে ৫০ লক্ষ(50 Lacs) টাকার উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মহিলা ফুটবল দলের এই সাফল্যে হার্দিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের সাফল্যের রাস্তায় এগিয়ে যাওয়া নিয়েও আশাবাদী তিনি।

এদিনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী(Chief Minister) মহিলা ফুটবল দলের সদস্য সহ কোচকেও অনেক কৃতিত্ব দেন। কয়েকদিন আগেই বাংলার প্রথম দল হিসাবে আইডব্লুএল(IWL) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। সেই ট্রফিই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতে তুলে দিলেন সুইটি দেবীরা। আবার মহিলা ফুটবলারদের হাতে বিশেষ ট্রফি তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রীও। মহিলা ফুটবল দলের এই সাফল্যে তিনি উচ্ছ্বসিত। এএফসিতেও(AFC) তারা সফল হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই মহিলা দল ইস্টবেঙ্গলকে সম্মান এনে দিয়েছে। কোচকে আমার বিশেষ ধন্যবাদ। মেয়েদের দলকে অনেক অভিনন্দন রয়েছে। মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হওয়ার ব্যপারে আশাবাদী। ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ সহ মহিলা ফুটবলারদের এমন সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা”।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং শুভেচ্ছা বার্তা পেয়ে ইস্টবেঙ্গল(Eastbengal) মহিলা ফুটবলাররাও উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। সেই মঞ্চ থেকেই এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লাল-হলুদ ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়া(Murarilal Lohia)।

তিনি বলেন, “কিছু হলেই আমরা দিদিকে জানাই। তিনি সবসময়ই আমাদের সাহায্যে করেন। আপনি কন্যাশ্রী কাপ করেছেন। আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি আইডব্লুএল”।

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...