Tuesday, May 5, 2026

তীব্র গরমে শ্রমিকদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রাজ্যে তীব্র গরমে শ্রমিকদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। নির্মাণক্ষেত্র, কারখানা এবং ইটভাটার মতো জায়গায় কাজ করা শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সে জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাজ্য শ্রম দফতর জানিয়েছে, কাজের সময়সূচি পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। পাশাপাশি, কর্মস্থলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল রাখা হচ্ছে। যেখানে শ্রমিকরা নিয়মিত কাজ করেন, সেই জায়গাগুলিতে বায়ু চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত গরমে শ্রমিকরা কষ্ট না পান।

বিশেষত নির্মাণ শ্রমিকদের জন্য রাখা হচ্ছে আইস প্যাক, যাতে প্রয়োজনে তৎক্ষণাৎ ঠাণ্ডা প্রয়োগ করা যায়। যদি কোনও শ্রমিক আচমকা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম রাখা হচ্ছে হাতের কাছে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, “গরমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুস্থ রাখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। শ্রমিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকারে রয়েছে।”

শুধু এই রাজ্যেই নয়, সমগ্র ভারতজুড়েই গরমের প্রভাব ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও হিট স্ট্রোকে আক্রান্তদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। গরমে শ্রমিকদের সুরক্ষার এই উদ্যোগ রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- আসন্ন মরসুমের আগে দল গঠন নিয়ে ইস্টবেঙ্গলকে বিশেষ টিপস্ মখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...