Tuesday, June 23, 2026

আমেরিকার নির্দেশেই নোংরা কাজ! ৩০ বছর জঙ্গি পোষার কথা স্বীকার পাকিস্তানের

Date:

Share post:

ভারতের সঙ্গে শত্রুতার জেরে এবার কূটনৈতিক সমস্যায় পাকিস্তান। সিন্ধু জল চুক্তি (Indus water treaty) থেকে দূতাবাস থেকে কর্মীদের চলে যাওয়ার ভারতের নির্দেশে বিপাকে পড়ে উদ্ধারের পথ খুঁজছে পাকিস্তান (Pakistan)। এই পরিস্থিতিতে পাক সরকার পহেলগাম (Pahalgam) হামলায় নিজেদের যোগ অস্বীকার করলেও জঙ্গি মদতে পাকিস্তানের ৩০ বছরের অভিজ্ঞতা স্বীকার করে নিলেন তাদেরই বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ।

বরাবর বিভিন্ন জঙ্গি সংগঠন পাকিস্তানের যে আশ্রয় পেয়েছে তা প্রমাণিত। তবে জঙ্গি মদত দেওয়ার দায় এবার আমেরিকা ও পাশ্চাত্যের ঘাড়ে ফেলছে পাকিস্তান। খোয়াজা আসিফ (Khwaja Asif) দাবী করেন, আমেরিকা এবং পশ্চিমের জন্য এই নোংরা কাজ তারা ৩০ বছর ধরে করে আসছেন।

পহেলগাম হামলার পরে গোটা বিশ্বে পাকিস্তানকে নিয়ে নিন্দা ঝড় উঠেছে। জঙ্গি নির্মূলে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। কার্যত এক ঘরে হয়েছে পাকিস্তান। যে কারণে ভারত সিন্ধু জল চুক্তি (Indus water treaty) নস্যাৎ করে দিলেও গোটা বিশ্বের কারো সমর্থন পায়নি পাকিস্তান। বেকায়দায় পড়ে আমেরিকা (USA) ও ব্রিটেনের (UK) মতো পাশ্চাত্যের দেশের উপর দায় ঠেলা শুরু পাকিস্তানের।

বিদেশ মন্ত্রী খোয়াজা আসিফ (Khwaja Asif) আরও বলেন, জঙ্গি মদত দেওয়া তাদের ভুল ছিল এবং তার জন্য তারা যথেষ্ট ভুগছেন। সমস্যার শুরু সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়াতেই। সেই সঙ্গে নয়-এগারোর যুদ্ধে আমেরিকাকে মদতের প্রসঙ্গও তুলেছেন তিনি।

খোয়াজা দাবি করেন, সেই সময় যে মুরগির ছানা তারা পুষেছিলেন সেগুলি এখন বড় মোরগের (rooster) আকার নিয়ে ফেলেছে। তার জন্য পাকিস্তান ছাড়া আর কাউকে দায়ী করা যায় না।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...