Thursday, June 4, 2026

হায়দরাবাদের কাছে হেরে আইপিএলে লাস্ট বয় ধোনির সিএসকে

Date:

Share post:

আবারও হার ধোনির(MS Dhoni)। চেন্নাই সুপার কিংস(CSK) একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ধোনির হাতে নেতৃত্বের ভার তুলে দিয়ে চমক দিলেও সাফল্য কিন্তু অধরাই চেন্নাই সুপার কিংসের। তাদেরকে হারিয়েই ফের জয়ের রাস্তায় ফিরল সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ৮ বল বাকি থাকতেই এদিন চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে দশ নম্বরে নেমে গেল চেন্নাই সুপার কিংস।

টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে পারেনি তারা। রবীন্দ্র জাদেজর(Ravindra Jadeja) ২১ রান এবং গুরুত্বপূর্ণ সময়ে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) ৪২ রানের ইনিংস না খেললে চেন্নাই এদিন ১০০ রানের গন্ডীও টপকাতে পারত কিনা সন্দেহ আছে। এদিনও মাত্ক ৬ রানেই সাজঘরে ফেরেন এমএস ধোনি(MS Dhoni)।

সেই ধোনির দলের বিরুদ্ধেই এদিন আবার রানে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। তাঁর রান না পাওয়া নিয়ে আলোচনাটা চলছিলই। সেখানেই এদিন হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। তবে তিনি ফেরার পর সানরাইজার্স হায়দরাবাদও(SRH) কিন্তু খানিকটা চিন্তা পড়ে গিয়েছিল। সেই সময়ই তাদের ত্রাতা কামিন্দু মেন্ডিস। ২২ বলে ৩২ রানের একটা গুরুত্বপুর্ণ ইনিংস। আর তাতেই জয় পাকা করে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...