Sunday, April 26, 2026

আইপিএলে এবার এক ইনিংসে ৩০০ হলেও অবাক হবেন না রিঙ্কু

Date:

Share post:

আইপিএলে(IPL) এবার রানের ছড়াছড়ি। বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের গন্ডী টপকাচ্ছে প্রতিটা দল। এমন পরিস্থিতিতেই একটা বিরাট মন্তব্য করলেন রিঙ্কু সিং(Rinku Singh)। যেভাবে এবার আইপিএলে(IPL) প্রতিটা দল পারফরম্যান্স করছে তাতে কেউ যদি ৩০০ রানের গন্ডীও টপকে যায় তাহলে নাকি হতবাক হবেন না তিনি। এবারের আইপিএলে যেমনটা ট্রেন্ড চলছে তাতে নাকি ৩০০ রানের গন্ডী টপকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেষপর্যন্ত রিঙ্কু সিংয়ের(Rinku Singh) কথা সত্যি হয় কিনা সেটা তো সময়ই বলবে।

চলতি আইপিএলে(IPL) ইতিমধ্যেই সর্বোচ্চ রানের মালিক হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। গতবার নিজেদের করা রেকর্ডই ভেঙেছে সানকাইজার্স হায়দরাবাদ। ২৮৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১৩ রানের জন্য ৩০০ রানের গন্ডী টপকাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। তবে সেই দিন বেশি দূরে নেই বলেই মনে করছেন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হ্যাঁ অবশ্যই হতে পারে। এই মুহর্তে আইপিএল যে জায়গায় পৌঁছেছে সেখানে ৩০০ হলে অবাক হওয়ার কিছুই নেই। গত বছর পঞ্জাব কিংস ২৬২ তাড়া করে জিতেছিল। এই মরসুমে প্রতিটা দলই খুব শক্তিশালী। সেখানে যেকোনও দলই যদি ৩০০ রান করে তবে অবাক হব না”।

এবারের আইপিএলে ইতিমধ্যেই ৩০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া প্রতিটা ম্যাচেই গড়ে ২০০ রানের বেশি হতে দেখা যাচ্ছে। শেষপর্যন্ত রিঙ্কুর(Rinku Singh) আশা সত্যি হয় কিনা সেটাই দেখার।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...