Sunday, June 14, 2026

রেলের হিংসার রাজনীতি! দিঘার মন্দিরের দারোদ্ঘাটনের আগে বাতিল একাধিক ট্রেন

Date:

Share post:

বরাবর রেলের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করে থাকে কেন্দ্রে মোদি সরকার। রাজ্যের শাসকদল তৃণমূলের কোনও কর্মসূচি থাকলে সবার আগে বাতিল করা হয় গুচ্ছ গুচ্ছ ট্রেন। যেখানে অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধনে নতুন নতুন ট্রেন, এমনকি প্লেনেরও ব্যবস্থা করেছিল কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার, সেখানে বাংলায় দিঘায় নতুন তীর্থক্ষেত্র দিঘায় (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath temple) দ্বারোদ্ঘাটনের আগেই প্রতিহিংসার খেলায় মোদি সরকার। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে যে নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছিল রেলের তরফ থেকে সেই দুটি ট্রেনই বাতিল (train cancellation) করার ঘোষণা করা হল রবিবার। স্পষ্ট হল গোটা দেশে রেল কতটা দুরবস্থার মধ্যে দিয়ে চলছে।

কোনও যুক্তিসঙ্গত কারণ না দেখিয়েই জগন্নাথ মন্দির (Jagannath temple) উদ্বোধনের তিনদিন আগে আচমকাই ট্রেন বাতিলের ঘোষণা। রেলের তরফ থেকে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ০৮১১৩/০৮১১৪ হাওড়া-দিঘা-হাওড়া ও ০৮১১৫/০৮১১৬ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া বিশেষ ট্রেন দুটি বাতিল করা হচ্ছে। ২৬ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত এই ট্রেন চালানোর কথা ছিল দক্ষিণ পূর্ব রেলের। সেই ট্রেনদুটিই বাতিলের (train cancellation) ঘোষণার বিজ্ঞপ্তিতে জানানো হল, রেলের রেক (rake) ও পরিচালনের সমস্যা রয়েছে। সেই কারণে ট্রেনই বাতিল করতে হল রেলকে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে রেল যে কতটা দুরবস্থার মধ্য়ে রয়েছে, দিঘার ট্রেন বাতিল করে তা আরও স্পষ্ট করে দিল রেল দফতর। কর্মী সংকোচন করে ও পরিষেবার নূন্যতম দেখভাল না করে ইতিমধ্যেই সাধারণ রেলযাত্রীদের চরম দুরবস্থার মধ্যে ফেলেছে রেল। রেলে কোনও বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) হয়নি। ফলে রেলের নতুন রেক তৈরির পরিস্থিতিও কোথায় আটকে রয়েছে, তা স্পষ্ট দিঘার (Digha) ট্রেন বাতিলের ঘোষণায় যেখানে রেলকে রেক স্বল্পতার অজুহাত দেখানো হচ্ছে। এমনকি রেল ব্যবস্থা কত কম সংখ্যক মানুষের উপর নির্ভর করে চলছে তার প্রমাণ এই বিজ্ঞপ্তি, যেখানে পরিচালনের সমস্যাকে অজুহাত করে মাত্র নয় দিনও বিশেষ ট্রেন চালাতে অক্ষম দক্ষিণ পূর্ব রেল।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...