Saturday, March 14, 2026

ফের NIA হেফাজত বাড়ল মুম্বই হামলার মূল চক্রী রানার! একাধিক নির্দেশিকা কোর্টের 

Date:

Share post:

হেফাজত বাড়ল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানার। সোমবার আরও ১২ দিন এনআইএ হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিৎ সিং। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এনআইএ আধিকারিকদের উপস্থিতিতে একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন রানা। প্রতিদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতে আবেদন করেছিল রানা। এনআইএ-র দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। এনআইএ-র আপত্তিতে সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

রানার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, জালিয়াতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগে মামলা রয়েছে। তবে আদালত মনে করিয়েছে, রানাকে শুধুমাত্র সেই অপরাধগুলির জন্যই বিচারের মুখোমুখি করা যাবে, যেগুলি ভারত ও আমেরিকার প্রত্যর্পণ চুক্তিতে অনুমোদিত।

রানা আমেরিকার হাতে আসার ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

আরও পড়ুন – অশ্লীলতার অভিযোগ! নেটফ্লিক্স-সহ একাধিক ওটিটি সংস্থা ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...