Sunday, May 3, 2026

বুধবার উদ্বোধন! দিঘায় চৈতন্যদেবের জগন্নাথ প্রেম-কথা শোনালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিঘা হয়ে উঠতে চলেছে বাংলার শ্রীক্ষেত্র। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে জগন্নাথধামের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সোমবার দুপুরেই দিঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটন অন্য মাত্রা পাবে। দিঘা হয়ে উঠবে তীর্থক্ষেত্রও। এদিন সম্প্রীতি, শান্তির বার্তায় তিনি ব্যাখ্যা করেন জগন্নাথপ্রেমে শ্রীচৈতন্যের সমুদ্রপথে লীন হয়ে যাওয়ার ইতিহাস। সেই ইতিহাসকে সামনে রেখেই তিনি দিঘার জগন্নাথ মন্দিরে শ্রীচৈতন্যদ্বার নির্মাণ করেন। সেখানে চৈতন্যদেবের মূর্তি প্রতিস্থাপন করেন।

উল্লেখ্য, চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ ২৪ বছর পুরীতে জগন্নাথের মন্দিরে অতিবাহিত করেন এবং জগন্নাথকে কৃষ্ণরূপে পূজা করেন। এই সময়কালে, ওড়িশার গজপতি মহারাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্যদেবকে কৃষ্ণের অবতার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাঁর পৃষ্ঠপোষক হন। চৈতন্যদেবের সেই কৃষ্ণপ্রেম তথা জগন্নাথপ্রেমের কথাই দিঘার জগন্নাথধামেও প্রস্ফুটিত হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথধামে সবাই নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো। ভাল থেকো।

আরও পড়ুন- পাক হেফাজতে ‘জওয়ান’ স্বামী! পাঠানকোটের উদ্দেশে রওনা দিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে