Tuesday, March 3, 2026

জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটনের আগে মঙ্গলে দিনভর ‘বিশ্ব শান্তি মহাযজ্ঞ’ দিঘায় 

Date:

Share post:

বাংলার মানচিত্রে সৈকত নগরীর নতুন পরিচিতি হতে চলেছে জগন্নাথ ধাম (Jagannath Dham) হিসেবে। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিঘায় (Digha) জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে আজ মঙ্গলবার দিনভর বিশ্ব শান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে পুজো শুরু হবে। এই যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এর জন্য দু’ কুইন্টাল ঘি আনা হয়েছে। আজ বাস্তু পুজোও করা হবে। মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস (Radharaman Das) জানান, মূল মহাযজ্ঞের পর এদিন সন্ধেয় পুষ্প শয্যায় শায়িত হবেন জগন্নাথ দেব। ৩০ এপ্রিল জগন্নাথ, বলভদ্র সুভদ্রার পাশাপাশি রাধা কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হবে।

মন্দির সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরিও করা হচ্ছে। পুরীতে যেরকম জগন্নাথের প্রসাদ হিসেবে খাজা দেওয়া হয়, তেমনই দিঘাতেও ঠাকুরের প্রসাদ হিসেবে পেঁড়া এবং গজা দেওয়ার কথাও আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।প্রশাসনিক সূত্রে জানা গেছে, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও, পুজো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কয়েক দিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দৈতপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে হাত লাগিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মন্ত্রোচ্চারণের লক্ষ্যে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞ। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে জগন্নাথদেবের বসার পিঁড়ির পুজো। দুগ্ধস্নান সম্পন্ন হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শনের। লক্ষ্মী, বিমলা, সত্যভামা-সহ সমস্ত দেবদেবীর মূর্তিকেও দুগ্ধস্নান করানো হয়েছে। দিঘা জুড়ে মাইকে বাজছে মাঙ্গলিক সানাইয়ের সুর। সব মিলিয়ে সৈকত নগরীর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে জগত্পতির পদধ্বনি।

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...