Saturday, June 13, 2026

হাওড়ার খাঁপাড়া মোড়ে বাস দুর্ঘটনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের 

Date:

Share post:

গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল ও বাইককে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার খাঁপাড়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে (NH 16)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল না মেনে বেপরোয়াভাবে ছুটছিল ঝিখিরা-হাওড়া রুটের (Jhikhira – Howrah) একটি বেসরকারি বাস। খাঁপাড়া মোড়ে ট্র্যাফিক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যেতে গিয়ে সামনে দুটো সাইকেলে এবং দুটি বাইককে পরপর ধাক্কা মারে। গুরুতর আহত হন ৬ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে এক মহিলা-সহ তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের যথাযথ নজরদারি না থাকার কারণে বেশিরভাগ সময় সিগন্যাল নামে নেই গাড়ির দৌরাত্ম্য চলে। এই ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে।

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...