Friday, February 27, 2026

রাত পোহালেই উদ্বোধন! পুরীর মতো দিঘাতেও মানুষের মুখে শুধুই ‘জয় জগন্নাথ’

Date:

Share post:

দিঘার বুকে রচিত হল নতুন ইতিহাস। মহাযজ্ঞের সমাপ্তি, চৈতন্যদ্বারে সাধুবাবার আশীর্বাদ আর ‘জয় জগন্নাথ’-এর ধ্বনি—সব মিলিয়ে উৎসবের আবহে ভাসছে গোটা দিঘা তথা পূর্ব মেদিনীপুর জেলা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দ্বারোদ্ঘাটনের মাধ্যমে বুধবার দুপুর তিনটের পর সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে জগন্নাথধামের দরজা।

অনুষ্ঠান শেষে চৈতন্যদ্বারের বাইরে এক সাধুবাবার হঠাৎ আবির্ভাব, তাঁর মাথায় হাত রেখে দেওয়া আশীর্বাদ এবং “জগন্নাথ মহাপ্রভু আপনাদের কল্যাণ করুন” বলে মিলিয়ে যাওয়া—এই অভিজ্ঞতায় অভিভূত অনেকেই। বোঝাই যাচ্ছে, জগন্নাথধাম এখন শুধু একটি ধর্মস্থল নয়, এক আবেগ, এক ভক্তির কেন্দ্রস্থল। দিঘার মাটিতে মহাপ্রভুর প্রভাব ইতিমধ্যেই সুস্পষ্ট। গত কয়েকদিন ধরে দিঘা যেন এক তীর্থস্থানে পরিণত হয়েছে। শুধু সৈকতের ভ্রমণপিপাসুরা নয়, দূরদূরান্ত থেকে আগত ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। দোকান, রাস্তাঘাট, ঘরে-বাইরে এখন একটাই আলোচনা—জগন্নাথধামের উদ্বোধন। অনেকেই বলেছেন, পুরীর মতোই এখন দিঘাতেও প্রতিটি বাক্যের শুরু “জয় জগন্নাথ” দিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। যাঁরা উপস্থিত থাকতে পারেননি, তাঁরা চোখ রেখেছেন টিভির পর্দায়, কিংবা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে। উৎসবের আবহে মুখর প্রতিটি অলিগলি, প্রতিটি হৃদয়। এই মহোৎসবের মূলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছে এই ঐতিহাসিক নির্মাণ। ইতিহাস বলবেই, যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে, ততদিন সোনার অক্ষরে লেখা থাকবে তাঁর নাম।

আরও পড়ুন- অবশেষে চাপের মুখে রাজ্যের তিনটি বিলে অনুমোদন রাজ্যপালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া! দিল্লি আবগারি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের

বিজেপির প্ল্যান আরও একবার ভেস্তে গেল। সিবিআই দিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) নাম বদনাম করা তো গেলই...

ভয়ঙ্কর ভূমিকম্প কলকাতায়, তীব্র আতঙ্ক মানুষের মধ্যে

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা(Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ৫৫.৮ মাইল গভীরে ছিল ভূ-কম্পনের উৎসস্থল।...

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে...

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ‘ভিডিও’

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম...