Wednesday, June 24, 2026

সমুদ্রের গভীরে কম্পন! আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা, ঘর ছাড়ল মানুষ

Date:

Share post:

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে ড্রেক প্যাসেজে (Drake passage) সমুদ্রের গভীরে প্রবল ভূমিকম্প। যার জেরে কেঁপে উঠল চিলি (Chile), আর্জেন্টিনা-সহ (Argentina) প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপ। ভূমিকম্পের (earthquake) তীব্রতা ছিল ৭.৪। আর এই ভূমিকম্পের পরেই ড্রেক প্যাসেজ সংলগ্ন এলাকায় জারি হয় সুনামির সতর্কতা (Tsunami alert)। বিভিন্ন শহরে বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার ড্রেক প্যাসেজের (Drake passage) ৪৮ কিলোমিটার সমুদ্রের গভীরে ভূমিকম্প (earthquake) অনুভূত হয়। তার প্রভাবে চিলির ম্যাগেলানস, আর্জেন্টিনার পুয়ের্তো উইলিয়ামস, ইউসাইয়া এলাকায় কম্পন অনুভূত হয়। তার মাত্রা রিখটার স্কেলে ৭.৪ ছিল। এইসব এলাকায় জারি হয়েছে সুনামির সতর্কতা (Tsunami alert)। কয়েক হাজার মানুষকে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে দেখা যায় শুক্রবারই।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...