Monday, May 11, 2026

ভারতের বাজারে ৬,২৬৬ কোটি বেআইনি টাকা: দাবি আরবিআই-এর

Date:

Share post:

ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ২০২৩ সালে। তারপরেও একটা বড় অংকের ২০০০ টাকার নোট (currency) এখনও বাজারে রয়েছে। সবমিলিয়ে ৬,২৬৬ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট (currency) এখনও বাজার থেকে তুলতে পারা যায়নি, স্পষ্ট করে দিল আরবিআই (RBI)। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের শাসক দল আর্থিক তছরুপে অভিযুক্ত ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়েছে। যার ফলে এখনও এই বিপুল পরিমাণ বেআইনি টাকা রয়ে গিয়েছে বাজারে, দাবি একাংশের অর্থনীতিকদের।

আরবিআই (RBI) একটি তথ্য পেশ করে জানিয়েছে, ২০০০ টাকার যে নোট বাতিল হয়েছিল ১৯ মে ২০২৩ সালে তার ৯৮.২৪ শতাংশ এখনও পর্যন্ত বাজার থেকে তুলে ফেলা সম্ভব হয়েছে। বাকি টাকা এখনও রয়েছে বাজারে। সেই টাকারই মূল্য ৬,২৬৬ কোটি টাকা।

২০০০ টাকার নোট বাতিলের (demonitisation) পরে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ২০০০ টাকার নোট জমা নিয়েছে আরবিআই। বর্তমানেও আরবিআই-এর ১৯ টি ইস্যু অফিসে (issue office) ব্যক্তিগত বা সংস্থার থেকে এই নোট জমা নেওয়া হয়। তা সত্ত্বেও দুবছর পরে এখনও ১০০ শতাংশ নোট ঘরে ফেরাতে পারেনি আরবিআই।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...