Wednesday, May 13, 2026

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

Date:

Share post:

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই মৎস্যজীবীদের উপর হামলা চালায় শ্রীলঙ্কার জলদস্যুরা (Pirates)। অভিযোগ, ১০ লক্ষ টাকার সামগ্রী এবং যন্ত্রাংশ লুঠ করে তারা।

পুলিশ সূত্রে খবর, ৩০ মৎস্যজীবীর (Fisherman) একটি দল ছোট ছোট দলে ভাগ হয়ে কোড়িয়াক্কারাইয়ের দক্ষিণ-পূর্বে মাছ ধরছিলেন। মৎস্যজীবীদের দাবি, ভারতের জলসীমাতেই তাঁরা। সেই সময় স্পিডবোটে করে শ্রীলঙ্কার দিক থেকে জলদস্যুদের (Pirates) সশস্ত্র দল আসে। মৎস্যজীবীদের মারধর করে পর মাছ ধরার জাল, জিপিএস এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়।
আরও খবরনাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

আহতদের নাগাপত্তিনমের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মৎস্যজীবীরা। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের রাস্তায় যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...