Tuesday, February 24, 2026

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় দমকলকে। তবে অল্প সময়ের মধ্যেই দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বহুতলের আবাসিকদেরও নিরাপদে বাইরে নিয়ে আসে দমকল কর্মীরা।

বেহালার চৌরাস্তায় (Behala Chowrasta) জেমস লং সরণিতে একটি চারতলা বহুতলের চারতলার ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রাথমিকভাবে জানালার কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। দ্রুত দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশের বহুতলের ছাদ ব্যবহার করে জল দেওয়া কাজ করেন দমকল কর্মীরা। তার মধ্যেই বহুতলের বাকি আবাসিকদেরও বের করে আনা হয়।

দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লেগে থাকতে পারে ওই বহুতলে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সম্প্রতি বড়বাজারের হোটেলে আগুন লাগার ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বহুতলে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে দমকলের পক্ষ থেকে।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...