Thursday, June 25, 2026

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

Date:

Share post:

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে বহরমপুর যাবেন। সেদিন তাঁর কোনও কর্মসূচি নেই। মঙ্গলবার ৬ মে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে ওই জেলায়৷ ওইদিন ধুলিয়ানে তিনি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাঁদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের হাতে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন। সামশেরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে ওইদিন। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন বলেই জানা গিয়েছে।

সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০৩ কোটি টাকার প্রকল্প পরিকল্পনার  উদ্বােধন ও শিলান্যাস করবেন। প্রায় ৪৭৪ কোটি টাকায় তৈরি ৯৩টি প্রকল্পের  উদ্বোধন করবেন তিনি। প্রায় ২২৯ কোটি টাকার ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দফতরে  পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাঁর হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে, তেমনই একাধিক নতুন সরকারি ভবন, হস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন হবে।

সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতা করে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে মুর্শিদাবাদে। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপযুক্ত সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরেছে জেলায়। সেইমতো, মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নির্ধারিত ছিল।

আরও পড়ুন – ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...