Saturday, June 6, 2026

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

Date:

Share post:

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাওড়ার বাগনান (Bagnan) থানার তেঁতুলমুড়ি এলাকায়। মৃতরা হলেন বিকাশ ঘোষ (৩০), রিতেশ ঘোষ (১৬) এবং রাকেশ মণ্ডল (১৬)। সকলেই বাইনান এলাকার বাসিন্দা।

হাওড়া জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। রাতেই বাইকে ফেরার সময়ে বাগনানের (Bagnan) তেঁতুলমুড়িতে বাইকটি (bike) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। মৃত্যু হয় তাঁদের।

সোমবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে মৃতদেহগুলি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহগুলি উদ্ধার করে বাগনান থানার (Bagnan police station) পুলিশ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...