Friday, May 8, 2026

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে খরস্রোতা নালায় ঝাঁপ দিয়ে প্রাণ হারাল। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৩ বছরের ইমতিয়াজ আহমেদ মাগ্রে নামের ওই ব্যক্তি গভীর জঙ্গলের ভেতর একটি পাহাড়ি নালার দিকে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়।

প্রসঙ্গত, পুলিশ ইমতিয়াজকে গত শনিবার গ্রেফতার করেছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছিল যে জঙ্গিদের (terrorists) খাদ্য ও আশ্রয় দিয়েছিল সে। এরপর নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে রাজি হয় ইমতিয়াজ। রবিবার ইমতিয়াজকে নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল জঙ্গলে ঢুকলে বাহিনীর কাছ থেকে পালিয়ে যায় সে। একটি নালার সামনে এসে ঝাঁপ দেয় সে। পরে সেখানেই ডুবে মৃত্যু হয় তার। সম্পূর্ণ ঘটনাটির ভিডিও রেকর্ডিং (video recording) হয়। ওই সময়ের ভিডিও ড্রোনে ধরা আছে।

যদিও তরুণের পরিবার পুলিশের এই বয়ান মানতে নারাজ। তারা মনে করছেন সেনা-পুলিশের হেফাজতে থাকা ইমতিয়াজের মৃত্যুর কারণ যাচাই করতে বিচার বিভাগীয় তদন্ত আবশ্যক। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নালায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইমতিয়াজ। তবে স্রোতের মাত্রা এতটাই বেশি ছিল যে সে নিজেকে সামলাতে পারেনি।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...