Wednesday, June 17, 2026

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

Date:

Share post:

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার, তার একাংশ ভাঙাও হয়। তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় ম্যাগমা। তাতেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) বিচারপতি গৌরাঙ্গ কান্থ। সোমবার, বিচারপতি মৌখিক নির্দেশ দেন, যে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন পর্যন্ত রেস্তোরাঁ ভাঙা যাবে না।

বৃহস্পতিবারই, দিঘা থেকে ফিরেই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁর সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বিল্ডিং-এ নীচে সারি সারি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মজুদ করা ছিল। ছাদে রেস্তোরাঁ। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসুকে জরুরিকালীন বৈঠকে বসার নির্দেশ দেন। এর পরেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার (KMC) বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ম্যাগমা হাউজকে বেআইনি নির্মাণ বলে নোটিশ ধরিয়ে শনিবার ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। এর বিরোধিতা করে আদালতে যায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

সোমবার শুনানিতে আইনজীবী বলেন, “কোনও আলোচনা ছাড়াই রুফটফ (Rooftop Restaurant) ভেঙে দিয়েছে পুরসভা ও কলকাতা পুলিশ।” তাঁদের প্রশ্ন, অগাস্ট মাস পর্যন্ত ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স আপডেট থাকার পরও ভেঙে দেওয়া হল কেন! জিনিসপত্র সরাতে ১৫ দিন সময় চায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয়, গত বছর থেকেই কলকাতা পুরসভার (KMC) বিল্ডিং আইনের ৪০০(৮) নোটিশ দেওয়ায় হয়েছিল।
আরও খবরতন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

দীর্ঘ সওয়াল-জবাবের পরে বিচারপতি কান্থ জানান, এভাবে পুরসভা নোটিশ দিয়ে রেস্তোরাঁ ভাঙতে পারে না। বিচারপতি মৌখিক নির্দেশ দেন, বৃহস্পতিবার পর্যন্ত রেস্তোরাঁ ভাঙা যাবে না।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...