Wednesday, June 17, 2026

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

Date:

Share post:

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। তবে এতদিন সেই হুঁশিয়ারির কোনও পদক্ষেপ দেখা যায়নি। সোমবার প্রথমবার চেনাব নদীর (Chenab river) জল বন্ধ করল ভারত। এই পদক্ষেপ সামিয়ক হলেও তা যে পাকিস্তানকে স্পষ্ট বার্তা, দাবি রাজনীতিকদের। প্রাথমিকভাবে একটি জলাধার (dam) থেকে জল বন্ধ হওয়ার পরে অন্য একটি জলাধার থেকেও জল বন্ধের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।

চেনাব নদীর উপর বাগলিহর জলাধার থেকে প্রাথমিকভাবে জল ছাড়া বন্ধ করা হয়। তার ফলে সোমবারই চেনাব নদীর (Chenab river) বিস্তীর্ণ অববাহিকা জলশূন্য অবস্থায় দেখা যায়। এই নদীর জলও সিন্ধু জলচুক্তির (Indus Water Treaty) অন্তর্গত। এই বাগলিহর বাঁধ (Baglihar dam) তৈরির সময়ই পাকিস্তানের তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল, দ্বিপাক্ষিক জটিল পরিস্থিতিতে এই বাঁধ তাদের সমস্যায় ফেলবে। সেই আশঙ্কাকেই সত্যি করে দিল ভারত।

যদিও এই পদক্ষেপ সাময়িক বলেই দাবি কূটনীতিকদের। কারণ বাগলিহর জলাধারের (Baglihar dam) জল ধারণ ক্ষমতা সীমিত। জল বেশি ধরে রাখলে বিপদে পড়বে জম্মুর বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এই সময়ে এমনিতেই নদীগুলি জলে ভরপুর।

তবে ভারতের তরফ থেকে পাকিস্তানকে সতর্ক করতে ও জঙ্গিদের মদত দেওয়ায় হুঁশিয়ারি দিতেই এই পদক্ষেপ বলে অনুমান কূটনীতিকদের। শুধুমাত্র বাগলিহর বাঁধ নয়, এবার চেনাবের উপর অন্য বাঁধ থেকে জল ছাড়া নিয়েও অন্য পথে হাঁটার পরিকল্পনা কেন্দ্রের সরকারের। বন্দিপোরায় (Bandipora) কিশানগঙ্গা বাঁধ থেকেও জল ছাড়া বন্ধ করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। যদিও চেনাবে প্রাথমিক জল ছাড়া বন্ধ হওয়ার পরেও কোনও প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...