বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ সিনেমার জন্য ১৫ তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতলেন নায়িকা। সোমবার সন্ধ্যায় অভিনেত্রী-বান্ধবীর সাফল্যে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেব (Dev)। বাংলা রঙ্গমঞ্চের উপেক্ষিত সুপারস্টারকে যেভাবে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukherjee) তার প্রশংসা করেছেন দর্শকরা। বিনোদিনী চরিত্রের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রুক্মিণী। একদিকে যেমন দর্শকের উচ্ছ্বাস আর ভালোবাসা পেয়েছেন অন্যদিকে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের মতো সম্মানীয় মঞ্চে পুরস্কৃত হয়ে খুশি নায়িকা।

সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘বিনোদিনী’র সাফল্যের কথা ফাঁস করেন প্রযোজক অভিনেতা দেব (Dev)। তিনি লেখেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।’ রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ পিরিয়ড ড্রামা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল, বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তাঁর জীবনকাহিনীর কিছু অংশ ফ্রেমে তুলে ধরতে চরিত্রকে আত্মস্থ করেন রুক্মিণী। ব্যক্তিত্বে, হাবেভাবে সিনেমা চিত্রনাট্যকে যথাযথ করে ফুটিয়ে তোলার জন্য কোনও কসরত করতে বাকি রাখেননি নায়িকা। স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশি অভিনেত্রীর অনুরাগীরাও।
–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
