Saturday, April 4, 2026

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

Date:

Share post:

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম জঙ্গি হামলার পাল্টা ভারতের এয়ার স্ট্রাইক ‘অপারেশন সিন্দুর’-কে (Operation Sindoor) এবার ‘লজ্জা’ বলে দাবি ট্রাম্পের। যদিও তিনি আসা প্রকাশ করেছেন, এবার দ্রুত দুই দেশের দ্বন্দ্ব মিটবে।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় এয়ার স্ট্রাইক (air strike) করে ভারত। এই ‘অপারেশন সিন্দুর’ সম্পূর্ণ হওয়ার পরেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Amit Doval) মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও-র (Marco Rubio) সঙ্গে এই অপারেশন নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র বিবৃতি প্রকাশ করে জানান, গোটা বিষয়টায় আমরা নজর রাখছি। এটি একটি বাড়তে থাকা পরিস্থিতি। গোটা পরিস্থিতিই পর্যালোচনা করবে আমেরিকা।

তারই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্টতই দাবি করেন, এই ঘটনা লজ্জার (shame)! সেই সঙ্গে তিনি জানান, কিছু একটা হবে সেটা সাম্প্রতিক বিষয়গুলি থেকে তারা ধারণা করতে পেরেছিলেন।

পহেলগাম হামলার পরে ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন ভারত ও পাকিস্তান কয়েক দশক ধরে, এমনকি শতাব্দী পেরিয়ে যুদ্ধ করছে। পাকিস্তানে ভারতের এয়ার স্ট্রাইকের পরে আর একবার সেই প্রসঙ্গই ট্রাম্পের মুখে। তিনি জানান কয়েক শতাব্দী ধরে ভারত ও পাকিস্তান যুদ্ধ করছে। আশা রাখি খুব দ্রুত এই যুদ্ধ শেষ হবে। মার্কিন রাষ্ট্রপতির তরফে যদিও আগেও সন্ত্রাসবাদে নিন্দা করা হয়েছিল। তবে পাকিস্তানের সন্ত্রাস ঘাঁটিতে ভারতের হানা নিয়ে দু নৌকায় পা দিয়ে চলার নীতিই নিলেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...