Friday, June 5, 2026

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

Date:

Share post:

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালায়(Dharamshala) সেই ম্যাচ খেলতে নামবেন হার্দিক পান্ডিয়ারা(Hardik Pandya)। কিন্তু সেখানে তারা পৌঁছবে কেমনভাবে সেটা নিয়েই এখন খানিকটা চিন্তায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির(MI)। কারণ এই মুহূর্তে বেশ কয়েকটি বিমান বন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকাতেই রয়েছে চন্ডীগড়ও। সেখানে নেমেই ধরমশালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(MI)।

কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা আলাদা। পাকিস্তানের মাটিতে পাল্টা প্রত্যাঘাত করার পরই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সংলগ্ন বিমান বন্দর গুলো আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই ধরমশালা পৌঁছনো নিয়ে বেশ চিন্তায় পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাদের দিল্লি হয়ে অবশ্য যাওয়ার একটা উপায় রয়েছে কিন্তু সেখানে ক্রিকেটারদের ধকল অনেক বেশি পড়বে।

পঞ্জাব কিংস অবশ্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। গত ম্যাচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের(Gujarat Titans) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। সামনে রয়েছে পঞ্জাব কিংস ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু ১১ মে-র আগে সেখানে তারা পৌঁছবে কেমনভাবে, সেটাই এখন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ।

তবে এখনই কোনওরকম সিদ্ধান্ত নিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত নির্দেশের অপেক্ষাতেই রয়েছে তারা। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কেমনভাবে পৌঁছয় সেটাই এখন দেখার।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...