Wednesday, June 24, 2026

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

Date:

Share post:

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স(PBKSvMI) ম্যাচ সরে যেতে পারে ধরমশালা থেকে। এই মুহূর্তে ভারত-পাক সমস্যার জেরে চন্ডীগড় এবং ধরমশালা(Dharamshala), দুই জায়গাতেই বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত আগামী ১০ মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান বন্দরেই। আর তাতেই সমস্যা দেখা দিয়েছে আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচ হওয়া নিয়ে।

শোনাযাচ্ছে আগামী ১১ মে-তে হতে চলা এই ম্যাচ নাকি ধরমশালা থেকে সরে যেতে চলেছে। ধরমশালার(Dharamshala) পরিবর্তে সেই ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে জানানো হয়নি। কিন্তু এমনটাই নাকি হতে চলেছে। আগামী ৮ মে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ রয়েছে। এই দুই দল অবশ্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। সূচী অনুযায়ী সেই ম্যাচও চলবে এখানে

শোনাযাচ্ছে দিল্লি ক্যাপিটালস নাকি সড়ক পথেই ফিরতে চলেছে সেখান থেকে। যদি ম্যাচ সরে যায় সেক্ষেত্রে পঞ্জাব কিংসকেও হয়ত সড়ক পথেই ফিরতে হবে দিল্লি পর্যন্ত। ম্যাচ যে মোটামুটি সরে যেতে চলেছে তা একপ্রকার স্পষ্ট।

অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের পরই শুরু হয়েছল নতুন জল্পনা। এমন অশান্তির বাতাবরণে আইপিএল চলবে তো। সেই বিষয়ে অবশ্য এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে নিশ্চিত করা হয়েছে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে। আগামী ২৫মে আইপিএলের ফাইনাল। এই মুহূর্তে লাস্ট ল্যাপ চলছে আইপিএলের। শোনাযাচ্ছে আইপিএলের সূচীতে নাকি কোনওরকমের পরিবর্তন আসবে না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...