Monday, May 25, 2026

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেই রাজ্যবাসীর জন্য মমতার বার্তা, এখন অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা প্ররোচনায় পা দেবেন না।সব সময় নজর রাখব। কোনও ভুয়ো খবর না ছড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কোনও খবর দেওয়ার থাকলে সরকারি হেল্প লাইনে জানানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বারবার আতঙ্কিত না হওয়ার এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। বলেন, এটা বিভেদের সময় নয়। সবাই আমরা দেশের পক্ষে। মমতা জানান, সকলের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে। তবে, চিন্তা করার কোনও কারণ ঘটেনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা-প্ররোচনায় পা দেবেন না। মমতার কথায়, এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সব খবর বিশ্বাস করার দরকার নেই।

মুখ্যমন্ত্রী জানান, যারা বিভ্রান্তি মূলক খবর ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গাইডলাইন জারি হয়েছে। মমতার কথায়, এটা টিআরপি বাড়ানোর লড়াই নয়, দেশের জন্য লড়াই করার সময়। সবাই সাধারণ নাগরিকের দ্বায়িত্ব পালন করব। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে। পাবলিক ইনফর্মেশন এর জন্য একটা নম্বর চালু হবে। এই সুযোগে যাতে কৃষিপণ্যের দাম না বাড়ানো হয়, সেদিকে নজর রাখা হবে। বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক হবে। এটা গোপানীয়তার সময়।

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...