Sunday, April 26, 2026

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে সক্রিয় হল রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে আগামিকাল বিকেলে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ পাঠানো হয়েছে বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট শাখা, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যদের।

জানা গিয়েছে, আলু, পেঁয়াজ, ডাল, চাল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও দাম বৃদ্ধির প্রবণতা রুখতেই এই বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হবে। অবৈধ মজুত এবং কালোবাজারি ঠেকাতে প্রশাসনিক আধিকারিকদের আরও তৎপর হওয়ার নির্দেশ আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে পাইকারি ও খোলা বাজারে নজরদারি আরও বাড়ানো হবে। সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।” চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে পণ্য সরবরাহে সম্ভাব্য ব্যাঘাত এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রাজ্যের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন – কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...