Tuesday, May 5, 2026

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

Date:

Share post:

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল এক বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী ডাঃ শশী পাঁজা। একই সময় নবান্নে কবিগুরুর ছবিতে মাল্যদান করবেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়।

পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভার তরফেও পালন করা হবে দিনটি। এই উপলক্ষে সকাল ১১টায় বিধানসভায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা বারোটায় রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- ‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...