Sunday, June 14, 2026

মুখ্যমন্ত্রীর বার্তার প্রতিফলন!  সর্বদল বৈঠকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা তৃণমূলের

Date:

Share post:

দেশের বর্তমান আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকে তৃণমূল স্পষ্ট করে দিল, সন্ত্রাসদমনের প্রশ্নে কোনও আপস নয়। সরকার এবং অন্য বিরোধী দলগুলির সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে দল। তৃণমূলের সুরেই কংগ্রেস, আপ, সপা, শিবসেনা-সহ অন্য বিরোধী দলগুলিও সরকারের সঙ্গে একজোট হয়ে লড়তে বদ্ধপরিকর বলে জানিয়ে দেয়। কিন্ত পহেলগাঁওয়ে সন্ত্রাস-হামলার প্রত্যাঘাতের পর কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে কেন প্রধানমন্ত্রী মোদি উপস্থিত হননি? এ-নিয়ে প্রশ্ন উঠেছে। কেন রাজনাথ সিংকে বৈঠকে পাঠিয়ে প্রধানমন্ত্রী শুধু বার্তা দিলেন? বিরোধী দলগুলির তরফে আগাগোড়াই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদল বৈঠকের দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক ডাকার প্রস্তাবও দেওয়া হয়। রাজনাথ সিং অপারেশন সিঁদুরে ভারতের প্রত্যাঘাতের বিবরণ তুলে ধরেন সর্বদল বৈঠকে। পহেলগাঁও সন্ত্রাস হামলার পাল্টা এই প্রত্যাঘাতে ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানান তিনি। অমৃতসর-সহ কয়েকটি বিমানবন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

আরও পড়ুন – দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...