Sunday, February 1, 2026

জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা! আহত কর্তব্যরত সেন্ট্রি  

Date:

Share post:

সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (Ceasefire Violation)মাঝেই শনিবার রাতে জঙ্গি আক্রমণের কায়দায় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা। ভারতীয় সেনার (Indian Army) প্রত্যাঘাতে ছাউনি ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। সেনার হোয়াইট নাইট কর্পস (White knight corps) এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেছে। শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। হামলার ঘটনায় কর্তব্যরত এক সেন্ট্রি আহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে, রাত এগারোটা নাগাদ নাগরোটা মিলিটারি স্টেশনের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি আঁচ করা গিয়েছে। কর্তব্যরত সেন্ট্রি সেটি খেয়াল করে গুলি চালান। উল্টো দিক থেকে পালটা গুলি চলে। পাক সেনার হামলার মাঝেই উরির ধাঁচে জঙ্গি হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বিকেল থেকে ভারত – পাকিস্তান দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও রাতের দিকে ফের সীমান্তের ওপার থেকে ড্রোন হামলা হয়। পাকিস্তানের তরফ থেকে  রাতে সংঘর্ষ বিরতি ভাঙার কিছুক্ষণের মধ্যেই জরুরি সাংবাদিক বৈঠক করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) বলেন, ভারতীয় সেনা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। সংঘর্ষ বিরতির মাঝে হামলা নিয়ে জবাব দিতে হবে পাকিস্তানকে। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। শনিবার রাত আটটা পনেরো মিনিট নাগাদ শ্রীনগর, অবান্তিপুরা, রামবান, জম্মু-সহ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে আকাশে পাক ড্রোন দেখা গিয়েছে। পাশাপাশি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানের আকাশেও আলোর ঝলকানি দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এইসব অঞ্চলে ব্ল্যাক আউট করে দেওয়া হয়।

 

spot_img

Related articles

রাত পোহালেই মাধ্যমিক! প্রশ্নফাঁস রুখতে কড়া পর্ষদ, পরীক্ষার্থীদের সহায়তায় পথে পুলিশ 

রাত পোহালেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার কোমর বেঁধে...

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...