Wednesday, June 24, 2026

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

Date:

Share post:

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার সাউ (PK Sau) ফেরাতে কেন্দ্রকে চাপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। তাঁর সাফ বক্তব্য, ‘কোনও ভাবনা বা পরিকল্পনার কথা আর শোনা হবে না। এবার কাজ করতে হবে।’

গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) ঠিক পরের দিন সীমান্তে টহল দেওয়ার সময় ভুলবশত পাকিস্তানি এলাকায় ঢুকে পড়ায় পাকিস্তানের সেনার হাতে বন্দি হন বিএসএফ (BSF) জওয়ান। তিনি হুগলি জেলার রিষড়ার বাসিন্দা, পোস্টিং ছিল পাঠানকোটে। তারপর থেকে থেকে বারবার বিএসএফ, কেন্দ্রের কাছে দরবার করেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। কিন্তু লাভ হয়নি।মৌখিক আশ্বাসে ভরসা না পেয়ে রজনীদেবী পাঠানকোট পর্যন্ত গিয়েছেন। বিফল হয়ে ফিরে এসেছেন। পূর্ণমকে ফেরানোর জন্য একাধিকবার পূর্বাঞ্চলে বিএসএফের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এর মাঝে অপারেশন সিন্দুর (Operation Sindoor) শুরু হয়ে যায়। তবে শনিবার সংঘর্ষ বিরতি শুরু হতেই অবিলম্বে বাংলার জওয়ান পূর্ণমকে ফেরানোর জন্য কেন্দ্রকে ‘অ্যাকশন’ নিতে হবে বলে জোরাল দাবি তুললেন কল্যাণ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রধানমন্ত্রীর দফতর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উল্লেখ করে জানিয়েছেন, ‘এই আপাত-শান্ত পরিস্থিতিতেই পূর্ণমকে ফেরাতে হবে। ২০ দিন ধরে তাঁর খোঁজ নেই। পরিবার অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছে। এবার এর নিরসন চাই। সাংসদের দাবি, কোনও পরিকল্পনা বা ভাবনাচিন্তা আর নয়, এবার দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকে।’

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...