Friday, March 13, 2026

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাতৃদিবসে (Mother’s Day) সব মা’কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও সুরে, ‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য’ গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘সকল মা’কে জানাই মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । একই মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়।’ মাতৃদিবসে মমতার সুরারোপিত লেখা গানের প্রতিটা কথায় মা-সন্তানের স্নেহ ভালবাসায় পূর্ণ নানা মুহূর্তের ছবিই ধরা পড়েছে। মিউজিক ভিডিওতে ফুটে উঠেছে বাংলার নৈসর্গিক সৌন্দর্যের নানা দৃশ্যও।


রবিবার মাতৃদিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে নিজের কবিতাও পোস্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লেখেন, “মা যে মোদের মা… মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই। ‘মা’ – পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি – তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।আমার অনেক প্রকল্পে আমি মা-কে স্মরণ করেছি, প্রণাম জানিয়েছি। ‘মা – মাটি – মানুষ’ – এর সূচনাই তো মা-কে দিয়ে!অনেক গানে, কবিতাতেও আমি মায়েদের সম্মান জানিয়েছি। এই বিশেষ দিনে আমার লেখা তেমনই একটা গানের কয়েকটা লাইন সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি-“মাগো, তুমি সর্বজনীন,আছো হৃদয় জুড়ে/মা-আম্মি-মাদার একই, ভুলি তা কী করে?”


 

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...