Thursday, May 7, 2026

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

Date:

Share post:

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে গোলাগুলি বা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়নি বিপন্ন অঞ্চলগুলিতে। সোমবার ভারত পাক ডিজিএমও (DGMO) পর্যায়ের বৈঠক হওয়ার কথা বেলা বারোটায়। তার আগে রবিবার একটি শান্তিপূর্ণ রাত কাটালো জম্মু ও কাশ্মীর, দাবি ভারতীয় সেনার (Indian Army)।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে রাত আটটা বাজলেই সীমান্তের ওপার থেকে গুলি এবং ড্রোন হামলা নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের। ভারতীয় সেনার ডিজিএমও (DGMO) লেফটেন্যান্ট জেনারেল রাজিব ঘাই স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন রবিবার রাতে কি পরিস্থিতি থাকে তার ওপর নির্ভর করবে সোমবারের ডিজিএমও পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানিয়েছিলেন রবিবারই ভারত ও পাকিস্তান কথাবার্তার মধ্যে দিয়ে পরস্পরের প্রতি গোলাবর্ষণ ও সামরিক কার্যকলাপ করা থেকে বিরত থাকার সিদ্ধান্তে এসেছে।

ফলত রবিবার সারা রাত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) থেকে রাজস্থানের জয়সলমীর (Jaisalmer), সাধারণ নাগরিককে আতঙ্কের রাত কাটাতে হয়নি। তবে সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবারের ডিজিএমও (DGMO) পর্যায়ের বৈঠক। এই বৈঠকে ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হবে। উল্টো দিকে পাকিস্তানের তরফ থেকে অশান্তির পরিস্থিতিতে আচমকা সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্থগিত করে দেওয়ার ভারতের সিদ্ধান্ত নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হবে বলে জানা গিয়েছে সেই সঙ্গে কর্তারপুর (Kartarpur corridor) দিয়ে বাণিজ্য শুরু প্রস্তাব রাখারও সম্ভাবনা রয়েছে।

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...