Saturday, June 27, 2026

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

Date:

Share post:

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির আবেদন জানানো হয়। সমস্ত মধ্যস্থতা দাবি উড়িয়ে সোমবার সন্ধেয় জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি জানালেন, আপাত বন্ধ থাকলেও জঙ্গি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে। এটাই ভারতের ঘোষিত নীতি।

প্রধানমন্ত্রী জানান, “অপারেশন সিন্দুর ন্যায়বিচারের এক অটুট অঙ্গীকার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন রেখা টেনেছে। এটি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে, একটি নতুন স্বাভাবিকতা।”

পহেলগামের ঘটনার প্রসঙ্গে মোদি বলেন, “সন্ত্রাসবাদীরা আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার চেষ্টা করেছিল, তাই ভারত সন্ত্রাসের সদর দফতর মুছে দিয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, “পাকিস্তান আমাদের সীমান্তে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে।”

প্রধানমন্ত্রী স্পষ্ট জানান কোনভাবেই সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না ভারত। তাঁর কথায়, “অবশ্যই, এটি যুদ্ধের যুগ নয়… তবে এটি সন্ত্রাসবাদের যুগও নয়।” সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বিশ্বের গ্যারান্টি।

পাকিস্তানের জঙ্গি মদত নিয়ে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, “পাকিস্তান সেনা ও সরকার যেভাবে সন্ত্রাসবাদকে লালন করছে একদিন, এটি পাকিস্তানেরই পতনের কারণ হবে।”

আরও পড়ুন – কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...