Monday, May 18, 2026

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

Date:

Share post:

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই নির্বাচনে তৃণমূল মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। তাঁদের মধ্যে ৫ জন প্রার্থী জয়ী। জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মহম্মদ সফিকুল ইসলাম, দামপুরে বদর আলি শইকিয়া, দরংয়ের বান্দিয়ায় আক্কাস আলি, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর-আলগাপুর আসনে তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভুঁইঞা।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, “আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল। অসমে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে।”

আরও পড়ুন – সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...