Monday, April 27, 2026

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

Date:

Share post:

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের শেষ সপ্তাহেও বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। IMD কর্তারা জানাচ্ছেন সময়ের বেশ খানিকটা আগেই বর্ষার আগমন হতে চলেছে। আজ মঙ্গলবার (১৩ মে) থেকেই বর্ষা ঢুকছে আন্দামান-নিকোবরে। স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮-২১ মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২মে বর্ষা প্রবেশ করে। কিন্তু চলতি মরশুমে নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই বর্ষা ইনিংস শুরু করতে চলেছে। বাংলায় বৃষ্টির মরসুম কবে থেকে শুরু হচ্ছে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী সাতদিন অবশ্য তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সোমবার রাতের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা পারদ ৫ ডিগ্রি কমেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের (Heateave) পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে।

 

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...