Saturday, June 6, 2026

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

Date:

Share post:

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের উপর নজরদারি সম্ভব হয় না পাক গুপ্তচরদের পক্ষে। তাই দেশের ভিতর থেকেই তথ্য হাতানোর কাজ চালানো হত, এমনটাই প্রকাশ্যে হরিয়ানা থেকে পাক গুপ্তচরদের সাহায্য করা এক যুবকের গ্রেফতারিতে। মোবাইলে পাক গুপ্তচরকে (spy) তথ্য পাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই হরিয়ানা পুলিশ গ্রেফতার করে পানিপতের বাসিন্দা নৌমান ইলাহি নামে এক যুবককে। যদিও তার গ্রেফতারি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না হরিয়ানা পুলিশ (Haryana Police)।

দেশের একাধিক বিরোধী শাসিত রাজ্যে অনুপ্রবেশ থেকে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগ তুলে বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করানোর রাজনীতি দীর্ঘদিন ধরেই বুমেরাং হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই যে নিরাপদে বসে সেনাবাহিনীর তথ্য পাকিস্তানি গুপ্তচরদের হাতে তুলে দেওয়া হত, সেই তথ্যই উঠে এলো পানিপত (Panipat) থেকে। কারখানার শ্রমিকের ‘ছদ্মবেশে’ পাকিস্তানি গুপ্তচর (spy) ইকবালের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল নৌমানের। সেখানেই দীর্ঘদিন ধরে পাকিস্তানে (Pakistan) তথ্য পাচারের সম্ভাবনাও উঠে এলেছে।

পানিপত পুলিশই গোপণ সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। ২৪ বছর বয়সি নৌমান সেনার অত্যন্ত গোপণীয় তথ্য পাকিস্তানে পাচার করেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে প্রকাশ্যে এই তদন্ত নিয়ে মুখ খুলতে রাজি নয় হরিয়ানা পুলিশ। এই নেটওয়ার্কের সঙ্গে আরও কারা যুক্ত তার সন্ধান চালানো হবে বলে জানানো হয়।

Related articles

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...