Thursday, June 4, 2026

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

Date:

Share post:

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে প্রীতমের(Pritam) রহস্যমৃত্যু নিয়ে তাঁর বান্ধবীকে কাঠগড়ায় তুললেন রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) বান্ধবী ঝুমা ঘোষ। ঝুমা(Jhuma) জানিয়েছেন, ওই তরুণীর নাম সৃজনী(Sreejani)। নিজেকে অভিনেত্রী ও সমাজসেবী বলে পরিচয় দেওয়া মহিলার অভিযোগ, সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু অস্বাভাবিক। এমনকী, সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে সৃজনী মিথ্যে বলছেন বলেও অভিযোগ।

প্রীতম(Pritam) ওরফে ইতিমধ্যেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এরই মধ্যে সামনে এসেছে, মৃত্যুর আগের দিন বাড়িতে পার্টি করেছিলেন প্রীতম। ঝুমার(Jhuma) দাবি, প্রীতম আইটি সেক্টরে কর্মরত এক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। তাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। ওই মহিলা তাঁকে আর্থিক সুবিধার জন্য ব্যবহার করতেন এবং রিঙ্কুকে জানাতেন প্রীতম তাঁর থেকে টাকা নিয়েছেন। রিঙ্কু সেই টাকা তাকে ফেরত দিয়েও দিতেন। কিন্তু ঘটনা একেবারেই সেটা ছিল না। রিঙ্কু মজুমদার ওই তরুণীকে তাঁর ছেলেকে বিয়ে করার কথাও বলেছিলেন। কিন্তু ওই তরুণী তাঁর ছেলেকে বিয়ে করার বিষয়ে এখনই রাজি ছিলেন না। দুই বছর সময় চেয়ে নিয়েছিলেন সৃজনী।

মৃত্যুর পরেও শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেও বার বার রিঙ্কুকে ফোন করেন সৃজনী। দেখা না করে ফোন কেন? এই বিষয়েই ঝুমা ঘোষের অভিযোগ, ”সৃজনীর দরকার ল্যাপটপ। বাড়িতে এখন কাউকে ঢুকতে বারণ করা হয়েছে কিন্তু সৃজনী ল্যাপটপ চান। প্রথমে কাজের বাহানায় চান। তারপর নিউটউন থানার আইসি ল্যাপটপ নিয়ে যেতে বলেছেন বলে দাবি করলেন।”

এদিকে, বিশ্ব বাংলা সংবাদের তরফে নিউটাউন থানার আইসিকে যোগাযোগ করা হলে তিনি জানান এই বিষয়টি টেকনোসিটি থানার আওতায় পড়ছে। টেকনোসিটির আইসি যদিও স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে তাদের কারও সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...