Friday, June 26, 2026

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

Date:

Share post:

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ইডির সূত্র জানিয়েছে, তদন্তে বাংলা ও ওড়িশায় বিভিন্ন বেসরকারি মেডিক‌্যাল কলেজের একাধিক উচ্চপদস্থ কর্তা, এজেন্ট ও সংযুক্ত আরও কয়েকজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। মোট ১২ কোটি ৩৩ লক্ষ টাকার ‘ব‌্যাঙ্ক ব‌্যালেন্স’ বাজেয়াপ্ত হয়েছে বলে খবর মিলেছে।

ডাক্তারির পরীক্ষায় (Medical Entrance) এনআরআই কোটায় ভর্তির জন্য জাল নথি তৈরি করে ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল টাকা আদায় করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই দুই রাজ্যে তল্লাশি চালিয়ে (বাংলা ও ওড়িশা ) আমেরিকার নোটারির জাল স্ট‌্যাম্প, ভুয়ো NRI শংসাপত্র ও আরও কিছু জাল নথি উদ্ধার করা হয়েছে। ইডির তরফে জানা গেছে, যে বিপুল পরিমাণ টাকার ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে দুই ব‌্যক্তি ও চারটি বেসরকারি মেডিক‌্যাল কলেজের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের টাকাও রয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে অফিশিয়ালি কোনও নাম প্রকাশ্যে আনা হয়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...