Saturday, June 20, 2026

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার কার্ড বাতিল করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া কার্ডগুলোর প্রায় ৯৫ শতাংশের নম্বর হরিয়ানার ভোটার কার্ডের সঙ্গে মিলে গিয়েছিল। এছাড়াও গুজরাত ও অসমের সঙ্গেও মিল পাওয়া গিয়েছে কিছু কার্ডের।

তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে আসছিল যে, রাজ্যে বিপুল সংখ্যক ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অভিযোগের পরেই কমিশন জেলাস্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে কার্ড সংশোধনের ক্ষমতা দেয়।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। প্রথম পর্যায়ে ৩২ হাজার কার্ড খতিয়ে দেখে ৭,৮০০ কার্ডে ডুপ্লিকেট নম্বরের প্রমাণ পাওয়া গিয়েছে। এদের মধ্যে অনেকেই ভিন্ন রাজ্যে চলে গিয়েছেন, আবার অনেকের কার্ড অন্য রাজ্যের ভোটারদের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। সেই সমস্ত কার্ডই বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...