Saturday, May 30, 2026

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

Date:

Share post:

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত ‘বন্ধু’ মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই ভারতের শত্রু পাকিস্তানের প্রতি নমনীয় মনোভাব নেওয়ার পাশাপাশি ভারতের পক্ষে অস্বস্তিকর বিবৃতি পরপর দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী ধাপে এবার পাকিস্তানের বন্ধু তুরস্ককে যে বিপুল সামরিক সাহায্যের ঘোষণা করল আমেরিকা, তা এই অধ্যায়ে নতুন মাত্রা যোগ করল। তুরস্কের হাতে আসা মার্কিন অস্ত্রসম্ভার যে ঘুরপথে পাকিস্তানের হাতে পৌঁছতে পারে সেই আশঙ্কা থাকছেই। তারপরও আমেরিকার মনোভাব দেখে চূড়ান্ত অস্বস্তিতে নয়াদিল্লি।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে ঘোষণা করা হয়, তুরস্ককে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। এবিষয়ে মার্কিন বিদেশ দফতরের অনুমতি মিলেছে। এই সব অস্ত্রের মূল্য সব মিলিয়ে প্রায় ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬০০ কোটি টাকার সমান। বৃহস্পতিবার ন্যাটোর বিদেশসচিবদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। এরপর যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইস্তানবুলে যেতে পারেন তিনি। সেই আবহে পেন্টাগনের তরফে বিবৃতি জারি করে এই তথ্য জানানো হল। এবার এই চুক্তি পাকা হওয়ার জন্য মার্কিন কংগ্রেসের সম্মতি প্রয়োজন।

আরও পড়ুন – বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...