Friday, June 19, 2026

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

Date:

Share post:

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে আহত হন এক পুলিশকর্মী। চাকরিহারাদের ছোড়া ইটে আহত হন পুলিশের এসআই সত্যজিৎ রায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে ‘গো ব‍্যাক’ স্লোগান দেয় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ঝামেলা হয়। রাত সাড়ে আটটা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের উঠে যেতে বলে। সেই সময় ফের উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও  শিক্ষকদের। সেই সময় ভিড় থেকে ছোড়া ইটের ঘায়ে আহত হন এক পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশি তৎপরতায় রাত নাগাদ বিকাশ ভবন থেকে বেরিয়ে আসেন বিকাশ ভবনের কর্মীরা।

শিক্ষকদের মামলা সুপ্রিম কোর্টে। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এগোচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে উদ্যোগী মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর্জি জানানো হয়েছে। তা সত্ত্বেও রাজ্যে বিক্ষোভে দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন এসএসসি ২০১৬ প্যানেলের চাকরিহারারা। এদিন আচমকা অভিযানের ডাক দেন তাঁরা। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ও গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরি প্রার্থীরা। তুমুল বিশৃঙ্খলা দেখা যায়।

আরও পড়ুন – হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...