Monday, April 6, 2026

আরও এক বাঙালির এভারেস্ট জয়, বর্ধমানের সৌমেনের জন্য গর্বিত জেলা

Date:

Share post:

ফের বাংলার ছেলের মাথায় মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের মুকুট। রাজ্য পূর্ত দফতরের অ্যাসিস্টট্যান্ট ইঞ্জিনিয়ার বর্ধমান শহরের বাসিন্দা সৌমেন সরকার (Soumen Sarkar) জয় করলেন মাউন্ট এভারেস্ট (Mount Everest) এবং মাউন্ট লোটসে পর্বতশৃঙ্গ। সৌমেন জানিয়েছেন, গত ৭ এপ্রিল তিনি এই পর্বতশৃঙ্গদ্বয় জয় করার জন্য যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গী ছিলেন মিনসা সেরপা। যিনি ৮বার এভারেস্ট জয় করেছেন। এই অভিযান ছিল মোট ৫৬ দিনের।

বৃহস্পতিবার অভিযানের আয়োজক ৮কে এক্সপিডিশনস সংস্থা  জানিয়েছে, বুধবার সৌমেন সরকারও বাকি সাতজন পর্বতারোহীর সঙ্গে ৮,৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছন। আয়োজকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, চূড়ায় পৌঁছনো অন্যান্য পর্বতারোহীদের মধ্যে ছিলেন একজন চিনা নাগরিক, একজন আমেরিকার পর্বতারোহী এবং চারজন পর্বতারোহী গাইড।
আরও খবরএভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

সৌমেন সরকার জানিয়েছেন, গত ২০ বছর ধরে তিনি এই মাউন্টেনিং করছেন। ইতিমধ্যেই তিনি মাউন্ট স্টক কাংরি, মাউন্ট নান, মাউন্ট ইউনুম, মাউন্ট এলব্রাস,মাউন্ট দিও টিব্বা প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন। জীবনের ঝুঁকিপূর্ণ এই পর্বত অভিযানে শেষ পর্যন্ত সফল হওয়ায় বাংলা এবং গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল বলে সৌমেন জানিয়েছেন। ৫৪ বছরের সৌমেনের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। তাঁর এই জয়ের খবর আসার পরই সরকার পরিবারে খুশির হাওয়া। এই বয়সেও যে এই দুর্গম অভিযান করা যায় তা প্রমাণ করায় খুশি পূর্ত দফতরের তাঁর সহকর্মীরাও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...