Thursday, June 25, 2026

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

Date:

Share post:

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা সভাপতি (district president) নির্ভর জেলার সংগঠনের পথ থেকে সরে আসার ইঙ্গিত আগেই মিলেছিল। নতুন কমিটির তালিকা থেকে আরও স্পষ্ট হয়ে গেল সেই পথে  চলার রাজ্যের শাসক দলের নীতি। একটি নয়, দুটি জেলায় এবার থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কোর কমিটির (core committee) হাতে।

বীরভূম জেলায় আগেই কোর কমিটির মাধ্যমে দীর্ঘদিন জেলার কার্য পরিচালনা করেছে তৃণমূল। তাতে অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে। জেলায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সেই প্রতিফলনই মিলল। বীরভূমের (Birbhum) ক্ষেত্রে জেলা সভাপতি (district president) পদের বদলে রয়েছে কোর কমিটি (core committee)। তাতে থাকছেন ৯ সদস্য। অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষসহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল রয়েছেন এই কোর কমিটিতে।

বীরভূমের (Birbhum) অনুসরণে এবার কলকাতা উত্তর (Kolkata North) সাংগঠনিক জেলাতেও তৈরি হল কোর কমিটি। সেখানে কোর কমিটিও (core committee) নয়জনের। রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা।

প্রায় সব সাংগঠনিক জেলার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হলেও সাংগঠনিক কারণে বাদ রাখা হল দুই জেলাকে। দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সম্পাদক ঘোষণা হলেও ঘোষণা স্থগিত জেলা সভাপতির নাম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বারাসাত সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ও জেলা সভাপতি উভয় পদের নাম ঘোষণাই স্থগিত রাখা হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...