Saturday, June 13, 2026

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

Date:

Share post:

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার বিজেপির সহযোগী রাজ্যেও সেই একই নাম বদলের রাজনীতি। নীতিশ (Nitish Kumar) সরকারের বিহারে বদলে ফেলা হল শতাব্দী প্রাচীন শহর গয়ার (Gaya) নাম। নতুন নাম হল গয়াজি (Gayaji)।

বিহারের মন্ত্রিসভার সিদ্ধান্ত গয়ার নাম বদল হল। এখন থেকে গয়া শহরকে গয়াজি (Gayaji) – এই নামেই সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে পরিচিতি দেওয়া হবে, বলে জানানো হল বিহার প্রশাসনের তরফে। গয়া শহরের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের কথা স্মরণে রেখেই এই ঘোষণা, জানালেন অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থ।

গয়াসুর নামে অসুরের নাম থেকে গয়া (Gaya) শহরের নাম রাখা হয়েছিল। ক্রেতা যুগ থেকে এই নামেই পরিচিত এই শহর। ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই শহরেই পবিত্র শরীর লাভ করেছিলেন গয়াসুর। সেই থেকেই এই শহরে প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় পিণ্ডদানের জন্য যান। তবে এতদিন যারা গয়াতে পিণ্ডদানের জন্য যেতেন, এবার থেকে তাঁরা যাবেন গয়াজি শহরে।

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...