Friday, May 22, 2026

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো ছেলে মোঃ আসিফ। শুক্রবার মালদহ জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় তাঁকে দোষী সাব্যস্ত করার পর শনিবার ঘোষণা করা হয় সাজা ফাঁসি।

ঘটনাটি ঘটে ২০২১ সালের জুন মাসে, কালিয়াচক থানার অন্তর্গত পুরাতন ১৬ মাইল এলাকায়। এক নারকীয় ঘটনায় এক পরিবারের চার সদস্য, বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়া নিহত হন। অভিযুক্ত ছিলেন পরিবারের ছোট ছেলে মোঃ আসিফ। অভিযোগ, ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে নির্মমভাবে খুন করে সে। এমনকি দাদা মোঃ আরিফকেও খুনের চেষ্টা করে, কিন্তু আরিফ কোনওক্রমে পালিয়ে প্রাণে বেঁচে যান।

মাসখানেক পর পুলিশ তদন্তে চারটি পচাগলা মৃতদেহ উদ্ধার করে আসিফের নবনির্মিত বাড়ির গুদাম ঘর থেকে। পরে জানা যায়, খুনের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতেই। খুনের পর বাড়িতে একাই বসবাস করছিল আসিফ, যা তদন্তে উঠে আসে।

মামলাটি এতদিন ধরে মালদহ জেলা আদালতে বিচারাধীন ছিল। বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় প্রায় ৫০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে শুক্রবার আসিফকে দোষী সাব্যস্ত করেন। শনিবার ঘোষিত সাজায় জানানো হয়, অপরাধের নৃশংসতা এবং ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য মোঃ আসিফকে ফাঁসির সাজা দেওয়া হল।

আরও পড়ুন – সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...